
কালীপুজো হয়নি এখনও, ভাইফোঁটা আরও কয়েকদিন পর। তার আগেই স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে হয়ে গিয়েছে বোনফোঁটার অনুষ্ঠান।
সেই অনুষ্ঠানে সামিল হয়ে বোনেদের ফোঁটাও দিয়েছেন বিমান বসু। গতবছরই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আর জি করকাণেড্র জন্য কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠান করা হয়নি। কিন্তু বিভিন্ন জেলায় স্টুডেন্ট হেলথ হোমের কেন্দ্রগুলোয় পালন করা হয়েছিল বোনফোঁটা। তবে এবছর কেন্দ্রীয়ভাবে মৌলালির অফিসে পালন করা হয়েছে এই অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ হোমের সদস্যরা।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় মহিলাদের নিরাপত্তা সনিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে। বোনফোঁটা তারই একটি অঙ্গ।




