ভাঙড়ে প্লাস্টিক কারখানায় আগুন, বিক্ষোভও

0
306
FIRE PLASTIC FACTORY
FIRE PLASTIC FACTORY
ভাঙড়ের পোলেরহাটের অনন্তপুরে প্লাস্টিকের ট্রে তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। বাজার এলাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার ভিতরে রাখা প্লাস্টিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ। আগুনের তীব্রতায় পাশের একটি বাড়িও পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের ৩ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল দেরিতে আসার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।