ভাঙড়ে সভা বাতিল, পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দুর

0
251
TMC SAFHOYEGACHE SUVENDU
TMC SAFHOYEGACHE SUVENDU
ভাঙড়ে সভা বাতিল করায় কার্যত পুলিশকেই চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। ৪ তারিখে ভোটে জিতে ভাঙড়ের এই মাঠেই সভা করবেন।
পুলিশ কিছু করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যায়ভাবে সভা বাতিলের জবাব হবে ৪ তারিখের পরে। ভাঙড়ে সভার অনুমতি দিয়েও প্রত্যাহার করে নেওয়ার অভিযোগে পুলিশকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। ভোট বাক্সে এর বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তাঁর কথায় ১০০ মিটার দূরে তৃণমূলের সভার অজুহাত দিয়েছে পুলিশ। তাঁর দাবি তৃণমূল লড়াইয়ে নেই, এখন বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারী। মঞ্চ তৈরিও হয়ে গিয়েছিল। অভিযোগ সেই সভার অনুমতি দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ।