ভাঙন কবলিত এলাকায় গিয়ে বিক্ষোভে মন্ত্রী তাজমুল

0
320
GANGA BHANGAN TAJMUL HOSSEIN AGITATION
GANGA BHANGAN TAJMUL HOSSEIN AGITATION
ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন।
রবিবার মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের রশিদপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন। ওই এলাকায় ফুলহার নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। সকালে মন্ত্রী এলাকায় পৌঁছলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। ভাঙন রোধ, পুনর্বাসনের দাবিতে মন্ত্রীকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকেন মানুষজন। ক্ষোভের মুখে মন্ত্রীর সাফাই কেন্দ্রীয় সরকার এমনকি বিজেপি সাংসদ ভাঙন রোধে উদাসীন তাই বারবার এমন অবস্থা হচ্ছে।