ভাঙরে তাজা বোমা সহ গ্রেফতার ১, চাঞ্চল্য

0
276
TAJA BOMASAHO GREFTAR 1 CHANCHOLLA
TAJA BOMASAHO GREFTAR 1 CHANCHOLLA

ভাঙরের রঘুনাথপুরে ৩টি তাজা বোমা সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রাতের অন্ধকারে এক ব্যক্তিকে বাজারের ব্যাগ নিয়ে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাজারের ব্যগ থেকে ৩টি বোমা উদ্ধার করেছে। সালাউদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সালাউদ্দিন মোল্লা বাজারের ব্যাগে করে ব্যক্তিগত শত্রুতার রাগ প্রশমিত করতে ৩টি বোমা নিয়ে রঘুনাথ এলাকায় গিয়েছিলেন। ইসমাইল নামক কারও কাছ থেকে এই বোমা জোগার করেছিল সে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায উত্তেজনা ছড়ালে উত্তর কাশিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে নিছকেই ব্যক্তিগত রাগের কারণে এই বোমা নিয়ে যাচ্ছিলা নাকি এর পিছনে অন্য কারণ আছে তার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।