ভাঙা মঞ্চেই ফের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা

0
141
vanga monch ei andolon doctor der
vanga monch ei andolon doctor der
ভেঙে দেওয়া মঞ্চেই ফের আন্দোলনে বসেছেন জুনিয়র  চিকিৎসকরা । তাঁদের দাবি দুষ্কৃতীরা হামলা চালিয়ে মনবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, বুধবারের রাতের ঘটনার পর আন্দোলের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত  চিকিৎসকরা ।
বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের তাণ্ডবে ভেঙে দেওয়া মঞ্চ কিছুটা সারিয়ে ফের আন্দোলন শুরু করেছেন  চিকিৎসকরা । তাঁরা বলছেন যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন। দিদি-বোনের মত সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাঁর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে ছেদ পড়বে না।