ভারতকে সিঙ্গাপুরের আদলে তৈরিতে ইচ্ছুক মোদী  

0
151

তাঁর সরকার ভারতে একাধিক শহরকে সিঙ্গাপুরের আদলে তৈরি করতে ইচ্ছুক। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-র সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বৃহস্পতিবার সিঙ্গাপুর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-র সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি-সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সহমত পোষণ করেছে দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সিঙ্গাপুর শুধু একটি দেশ নয়, প্রত্যেকটি উন্নয়নশীল দেশের জন্য অনুপ্রেরণা। তাঁরা ভারতের একাধিক শহরকে সিঙ্গাপুর তৈরি করতে চান। লরেন্স ওয়াং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাদের প্রথম বৈঠক। তিনি আত্মবিশ্বাসী যে ৪জি-এর নেতৃত্বে, সিঙ্গাপুরের আরও বিকাশ হবে।  অন্যদিকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত ও সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বকে উন্নত করার লক্ষ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং একটি ফলপ্রসূ বৈঠক করেছেন।