ভারতীয় সেনা দেশের অন্যতম বিশ্বস্ত অনুপ্রেরণামূলক সংস্থা : রাজনাথ

0
214
ভারতীয় সেনাবাহিনী দেশের অন্যতম বিশ্বস্ত অনুপ্রেরণামূলক সংস্থা। সিকিমের গ্যাংটকে প্রেরণা স্থল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেছেন, মোদীর নেতৃত্বে বীর সেনানিদের গৌরবময় গাঁথা সাক্ষী বহন করছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। দেশকে রক্ষা করতে গিয়ে যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের স্মৃতিতেই তৈরি করা হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল।
এই মেমোরিয়ালে প্রায় ২৬ হাজার শহীদের নাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লেখা আছে। এই শহীদের পরিবার বা পরিচিত কেউ যখন ওই মেমোরিয়ালে যান, তখন তাঁদের স্মৃতিতে গর্বিত হন তাঁরা।