গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের থেকে রেকর্ড টাকা তুলছে বিদেশি লগ্নিকারীরা

    ভারতের থেকে রেকর্ড টাকা তুলছে বিদেশি লগ্নিকারীরা

    0
    160

    বিদেশী লগ্নিকারীরা ভারত থেকে ১ লাখ কোটি টাকা তুলে নিতেই ধস নেমেছে শেয়ার বাজারে।একদিকে, ভারতের বাজারে বিভিন্ন সংস্থার শেয়ারের চড়া দাম।

    অন্যদিকে, চিনে সরকারের বিভিন্ন আর্থিক সুবিধা এবং সেখানকার শেয়ারের আকর্ষণীয় দর। এই দুইয়ের জেরে দেশের বাজার থেকে পুঁজি তুলে নিচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।

    অক্টোবরে এখনও পর্যন্ত ১ লাখ ২৯ হাজার কোটি টাকা। যা এ পর্যন্ত কোনও এক মাসে সর্বাধিক। মাসের আরও কয়েক দিনের লেনদেন বাকি। ফলে আরও বিদেশি পুঁজি ভারতের বাজার থেকে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।ডিপোজিটরির কাছে জমা থাকা তথ্য অনুযায়ী, এপ্রিল-মে মাসে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি দেশের শেয়ার বাজার থেকে ৩৪ হাজার ২৫২ কোটি টাকার তহবিল তুলেছিল। তারপরে জুন, জুলাই এবং অগস্টে তারা ঢেলেছে যথাক্রমে ২৬ হাজার ৫৬৫ কোটি, ৩২ হাজার ৩৬৫ কোটি এবং ৭ হাজার ৩২০ কোটি টাকা। সেপ্টেম্বরে ২০২৪ সালের মধ্যে সবচেয়ে বেশি পুঁজি লগ্নি করেছিল ওই সব সংস্থা। যার অঙ্ক ৫৭ হাজার ৭২৪ কোটি। সব মিলিয়ে এই বছরে এখনও পর্যন্ত ওই সমস্ত সংস্থার ভারতের শেয়ারে লগ্নির অঙ্ক ১৪ হাজার ৮২০ কোটি। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন, রয়েছে সেখানে সুদ বৃদ্ধির ইঙ্গিতও। ফলে সব মিলিয়ে সতর্ক হয়েই সম্ভাবনাময় দেশের বাজারে পা রাখছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। আর এর জেরে পুঁজি হারাচ্ছে ভারতের শেয়ার বাজার।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল