
বাংলাদেশকে নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারী গ্রেফতারি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ।এই পরিস্থিতিতে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।একই সঙ্গে বার্তা দিয়েছে, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এরপরেই পাল্টা জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতে বহু মানুষের ওপর অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।
তাঁরাও দেখছেন, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল-সহ বাংলাদেশের মানুষ কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার পরও বাংলাদেশের মানুষ অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে।
