ভারতে আসছেন না ইলন মাস্ক

0
238
Elon Musk is not coming to India
Elon Musk is not coming to India
ভারতে আসার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল তাঁর।
কিন্তু হঠাৎই সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছেন ইলন মাস্ক। এক্স পোস্টে তিনি জানিয়েছেন, টেসলার একাধিক দায়িত্ব-বাধ্যবাধকতা থাকার কারণেই ভারতে আসার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমি ভারতে আসতে আগ্রহী। এই বছরেরই তিনি ভারতে আসবেন। ২০ এপ্রিলই ভারত সফরে আসার কথা ছিল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের। ভারতে এসে একাধিক বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার কথা ছিল তাঁর।