গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ভারত কখনও মাথা নত করবে না : রাজনাথ 

    ভারত কখনও মাথা নত করবে না : রাজনাথ 

    0
    267
    India will never bow down  Rajnath
    India will never bow down Rajnath
    ভারত কখনও মাথা নত করবে না। চিনের সঙ্গে সীমান্ত আলোচনা নিয়ে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 
    আহমেদাবাদের এক সভা থেকে রাজনাথ সিং বলেছেন, ভারত এখন আর দুর্বল নয়। সামরিক দিক থেকেও ভারত একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তবে ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীনা আগ্রাসনের বিরুদ্ধে সরকার। যে কোনও বিষয়ে নিয়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা মসৃণ এবং ভাল পরিবেশে চলছে।তিনি মনে করেন যে, সকলকে আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করতে চান যে ভারত কোথাও মাথা নত করেনি আর কখনও মাথা নত করবে না।রাজনাথ সিং আরও বলেছেন, ২০১৪ সালে ভারত ৬০০ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। এখন এই সংখ্যা ২১ হাজার কোটি ছাড়িয়ে গেছে। ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র, বোমা বা ট্যাঙ্ক-সহ সামরিক অস্ত্র ভারতীয়দের দ্বারা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার।