
ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মঙ্গলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বিপ্লব ঘোষ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের হিজল ফরেস্ট থেকে ওই ব্যক্তির মৃত উদ্ধার করা হয়। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের ফেনসিডিল পাচার করার সময় বিএসএফ-র গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে যদিও এই বিষয়ে বিএসএফ-র পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
