গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারত সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি : সরকার 

    ভারত সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি : সরকার 

    0
    177
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত সীমান্তে পিঠ দেখাবে না বর্ডার গার্ড বাংলাদেশ। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী।
    মঙ্গলবার বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী বলেছেন, ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ যাতে কোন অবস্থাতেই পিঠ নয়, বুক দেখায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, মায়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে। আরাকান আর্মি নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই। পরিস্থিতির কারণে বন্ধু শত্রু হয়ে যায় আবার শত্রু বন্ধু হয়ে যায়। করণীয় নিয়ে সরকার সজাগ আছে। এ নিয়ে আলোচনা চলছে।জুলাই মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। তবে ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে পরিস্থিতি শান্ত হবে বলে আশা করেছিলেন অনেকেই।এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেই দেশে। বরং দিনকে দিন যেন অরাজকতা বেড়েই চলেছে। আর তার আঁচ এসে পড়ছে ভারতেও।
    নতুন বছরে বদলে যাচ্ছে বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পাঠ্যবই।সাহিত্যের পাশাপাশি ইতিহাসের বিষয়েও এই পরিবর্তন আসছে। জানা গিয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে পাঠ্যপুস্তকে।
    বাংলা পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহিদদের প্রসঙ্গও।এতদিন বাংলাদেশের পড়ুয়ারা পাঠ্যপুস্তকে পড়ে এসেছে, ১৯৭১ সালের ২৬ মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।