
ফেক ভিডিও বানানোর অভিযোগে তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করেছে বিজেপি কর্মীরা। টাকা দিয়ে ফেক ভিডিও বানানোর অভিযোগে বিধায়ক সুকুমার মাহাত-র সামনেই তাতান গায়েন নামে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে মারধর করেছেন মহিলারা।
কিল, চড়, লাথি, লাঠি বাদ গেল না কিছুই। কার্যত বন্দি করে রাখা হয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত, তৃণমূল নেতা দিলীপ মল্লিককে। বিক্ষোভকারীরা বলেছেন তাঁদের নামে ভিডিও ভাইরাল করা হচ্ছে। বলা হচ্ছে তাঁরা নাকি টাকা খেয়েছেন । মহিলারা আরও বলতে থাকেন তণমূল নেতা দিলীপ মল্লিক সাধারণ মানুষকে এখনও ঘরছাড়া করার হুমকি দিচ্ছেন। বিক্ষোভকারীদের আরও দাবি ভিডিও ভাইরাল করার পিছনে রয়েছে দিলীপ মল্লিক। তৃণমূল কর্মীকে মারধরের মধ্যেই পিপড়াখালিতে ডাকাতির মিথ্যে অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে সন্দেশখালি থানায় বিক্ষোভে ধুন্ধুমার। বিক্ষোভের নেতত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি বেধে যায় ।







