
যাদবপুরে ব্রাত্য বসু-র গাড়ির নিচে পিষে যাওয়ার ভুয়ো ভিডিও ছড়িয়ে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল।
দলের তরফে দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে এসএফআইকে স্টিল নয়, ভিডিও ফুটেজ প্রকাশ করার দাবি তুলেছেন। একইসঙ্গে এসএফআইকে আক্রমণ করে তিনি বলেছেন মাওবাদীদের নিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি শনিবার ঘটনার সময় বামেদের সঙ্গে মাওবাদীরা পিছন থেকে শিক্ষামন্ত্রীকে অশোভনীয় ইঙ্গিত করছিল। পাশাপাশি জখম ইন্দ্রানুজ রায়ের সঙ্গে মাওবাদী যোগের অভিযোগ এনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রানুজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবি সামনে এনে দেবাংশু ভট্টাচার্য বলেছেন ইন্দ্রানুজ নিজেই নিজেকে মাওবাদী বলছে। তিনি আরও বলেছেন যাদবপুরের ভিতরে সিসি ক্যামেরা বসাতে আপত্তি না করলে এটা হত না। অধ্যাপকদের হেনস্থা নিয়ে মহম্মদ সেলিমরা চুপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার মিছিলের মধ্যেই এরইমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু অফিসে অগ্নিকাণ্ডের প্রতিবাদে যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করেছে ওয়েবকুপা।
