ভুয়ো রেশন কার্ড-ঠিকানা ব্যবহার আইএএস পূজার  

0
231
IAS Puja using fake ration card address
IAS Puja using fake ration card address
এবার ট্রেনি আইএএস অফিসার পূজা খেড়করের বিরুদ্ধে জাল প্রতিবন্ধকতার সার্টিফিকেট পেতে ভুয়ো রেশন কার্ড-ঠিকানা জমা দেওয়ার অভিযোগ উঠেছে।
২০১৮ ও ২০২১ সালে ইস্যু করা আহমেদনগর ডিস্ট্রিক্ট সিভিল হাসপাতালের ইস্যু করা দু’টি সার্টিফিকেট ইউপিএসসি-তে জমা করেছিলেন পূজা খেড়কর। ২০২২ সালে প্রতিবন্ধকতা শংসাপত্রের জন্য পুনের আউন্ধের সরকারি হাসপাতালে আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর আবেদন প্রত্যাখ্যান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ২০২২ সালের ২৪ অগাস্ট পুনের যশবন্তরাও চ্যাভান মেমোরিয়াল হাসপাতালে তাঁর প্রতিবন্ধকতার সার্টিফিকেট ইস্যু করে। ওই সার্টিফিকেটে পূজা খেড়করের ঠিকানার জায়গায় লেখা হয়েছিল, তাঁর বাড়ি পুনের প্লট নম্বর ৫৩, দেহু আলান্দি রোড, পিম্পরি চিঞ্চওয়াড়-এ। কিন্তু পুলিশ তদন্তে জানতে পারে ওই এলাকায় কোনও বাড়িই নেই। বরং থার্মোভের্টা ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি কারখানা রয়েছে। অন্যদিকে, পূজা খেড়করের যে অডি গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ সেটিও এই কোম্পানির নামেই রেজিস্টার্ড। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিবন্ধতার শংসাপত্র পেতে হলে আধার বিবরণী বাধ্যতামূলক। সেখানে পূজা খেড়কর প্রতিবন্ধকতার শংসাপত্রের পাওয়ার জন্য রেশন কার্ড ব্যবহার করেছিলেন। শংসাপত্র জোগাড়ে তিনি ভুয়ো রেশন কার্ডের প্রতিলিপি জমা করেছিলেন বলে অভিযোগ।