ভুয়ো হকার ধরবে অ্যাপ, জানালেন ফিরহাদ

0
194
vuo hocher aap janalen firhaad
vuo hocher aap janalen firhaad
ভুয়ো হকার ধরতে এবার অ্যাপ চালু করছে পুরসভা। এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। হকার সমস্যার সমাধানে শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া হাইপাওয়ার কমিটি।

ওই বৈঠকে সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন গড়িয়াহাট থেকে নিউমার্কেট প্রত্যেক এলাকায় সার্ভে হবে। খুঁটিয়ে দেখা হবে প্রকৃত হকাররা সেখানে বসছেন কিনা। এজন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে। জিপিএসের মাধ্যমে সংশ্লিষ্ট মার্কেটের প্রত্যেক হকার আধার কার্ডের সঙ্গে ওই অ্যাপের লিঙ্ক করা থাকবে। মাঝে মধ্যে সারপ্রাইজ ভিজিট হবে। যদি দেখা যায যাঁর নামে ওই অ্যাপের লিঙ্ক করা রয়েছে তার পরিবর্তে অন্য কেউ সেখানে বসেছেন তবে সঙ্গে সঙ্গে সেই হকারের রেজিস্ট্রেশন বাতিল হবে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন ইতিমধ্যে গড়িয়াহাট এবং বেহালায় হকারদের সামগ্রি রাখার জায়গা চিহ্নিত হয়েছে। হাতিবাগানে জায়গার খোঁজ চলছে। পাশাপাশি পার্কিংয়ের ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নিচ্ছে পুরসভা।