গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad ভুল স্বীকার করলেন হুমায়ুন

    ভুল স্বীকার করলেন হুমায়ুন

    0
    259
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শোকজের জবাব দেওয়ার দিনেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ফের চিঠি দিতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  এর আগেই, গত কয়েকদিন প্রকাশ্যে দল সম্পর্কে যে সব কথা বলেছেন, তার অনেকটাই ভুল ছিল।
    নিজের ভুল স্বীকার করে এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।তিনি বলেছেন, সোমবারের বৈঠকে নেত্রী বিধায়কদের গাইড করেছেন। এখন থেকে ওনার কথা শুনেই চলবেন। হুমায়ুন বলেছেন, নেত্রী যে দলের শেষ কথা, তা নিয়ে তিনি কোনওদিন প্রশ্ন তোলেননি। উনি তাঁর মাতৃসম। ওনার অভিজ্ঞতা নিয়ে কোনও দ্বিমত নেই। হুমায়ুন বলেছেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন। ওনার সঙ্গে জেলার বিধায়করা সবসময় দেখা করার সুযোগ পান না। এনিয়ে তিনি বলেছিলেন।
    উনি কথার গুরত্ব বুঝে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন। ওই গ্রুপের মাধ্যমে এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারা যাবে।