
মালদার ভূতনিতে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে সেচ দফতরের ইঞ্জিনিয়ার, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জলসম্পদ দফতর।
দুর্নীতির অভিযোগে একসঙ্গে তিন ইঞ্জিনিয়ার গোরাচাঁদ দত্ত, প্রদীপ ভট্টাচার্য এবং শিবনাথ গঙ্গোপাধ্যায়ের বদলি নিয়ে শোরগোল পড়েছে মালদায়। তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় খুশি শাসকদল। দুর্নীতি বুঝতে পেরেই সেচ দফতর ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে বিজেপি।
বাঁধ নির্মাণ থেকে ভাঙন রোধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা।








