ভূতুড়ে ভোটার-এ তৃণমূল-কংগ্রেস ঐক্য, ইচ্ছাকৃত অশান্তি দাবি নাড্ডার

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে ভূতুড়ে ভোটার ইস্যতে অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠেছে সংসদ।

সংসদে জিরো আওয়ারে ভূতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়ান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়। তাঁরা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান। এদিকে সংসদে বিরোধীদের ভূমিকার পাল্টা দিতে গিয়ে তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত।

বিরোধীরা দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন বলে তোপ দাগেন নাড্ডা।