ভূপতিনগর ষড়যন্ত্রে ২ তৃণমূল নেতা, চার্জশিট এনআইএ-র 

0
395
2 Trinamool leaders in Bhupatinagar conspiracy charge sheet by NIA
2 Trinamool leaders in Bhupatinagar conspiracy charge sheet by NIA
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত দুই তৃণমূল নেতা মানবকুমার পড়ুয়া ও নবকুমার পাণ্ডা।
প্রথম চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএ। চার্জশিটে এনআইএ-র দাবি, বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পাণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। এনআইএ-র দাবি, ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি এনআইএ-র। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার চার্জশিটে ৬ জনের নাম রয়েছে। যার মধ্যে রাজকুমার মান্না সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ২০২২-র ২ রা ডিসেম্বর ভূপতিনগরে বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছিল।