
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় এলাকায়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কনও ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টেরও পাননি।








