ভূমিপুজো করে দেউচা পাচামির কাজ শুরু

0
281
ছবি সৌজন্যে : নিজস্ব

বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই ভূমিপুজো করে দেউচা পাচামিতে কয়লা ব্লকের কাজ শুরু হয়েছে। মথুরাপাহাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

এলাকা পরিদর্শন করেছেন জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ, রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম। জানা গিয়েছে মহম্মদবাজার ব্লকের চাঁদা মৌজায় যে সরকারি ভেস্ট ল্যান্ড রয়েছে সেখান থেকেই কাজ শুরু হবে। এসবের মধ্যেই চাকরির দাবিও উঠেছে জমিদাতাদের একাংশের। তাঁদের দাবি শিল্প হোক, কিন্তু তাঁদেরকে চাকরি দিতে হবে। যদিও জেলাশাসক আশ্বাস দিয়েছেন ব্যাসল্ট তোলার কাজ করবেন স্থানীয়রাই। ৯০ শতাংশ কাজ হবে স্থানীয়দের দিয়েই। খনিতে খোঁড়াখুঁড়ির জন্য কর্মাঁদের নিয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বনভূমি যাতে ধ্বংস না হয় সেদিকটিও নজর রাখা হচ্ছে।

এজন্য এলাকার বনাঞ্চল অন্য জায়গায় প্রতিস্থাপন করা হবে। বুধবার বিশ্ববঙ্গ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের শিল্পোন্নয়নে ইতিবাচক অনুঘটকের ভূমিকা নেবে এই কোল ব্লক। এখানে কয়লা ও ব্যাসল্টের বিপুল ভান্ডার রয়েছে। এই খনি এ রাজ্যের শিল্পচরিত্র সম্পূর্ণ বদলে দেবে।