
ভূস্বর্গবাসী ৩ পরিবারের জন্য ভীত ও সন্ত্রস্ত। জম্মুতে নির্বাচনী জনসভায় গিয়ে এইভাবেই কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপিকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, রাজ্যের মানুষ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং অশান্তি চায় না। তাঁরা শান্তি ও সমৃদ্ধি চায়। নিজেদের ভবিষ্যত প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যেতের আশা করেন তাঁরা। সেই জন্য বিজেপিকেই চায় ভূস্বর্গবাসী। কয়েক দশক ধরে কংগ্রেস, এনসি এবং পিডিপি দলগুলি তাদের নেতা এবং পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। কংগ্রেস তার ত্রুটিপূর্ণ নীতি, উদাসীনতা এবং অবহেলার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের ক্ষতি করে চলেছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন,ক্ষমতায় এসে সাধারণ মানুষের সঙ্গে যে অবিচার হয়েছে, তার ক্ষতিপূরণ করা হবে। কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি তুষ্টির জন্য যে কোন কিছু করতে পারে। ডোগরা ঐতিহ্যকে আক্রমণ করা, মহারাজ হরি সিংকে অপমান করার কথাও তুলে ধরেছেন।









