
ভোটব্যাঙ্কের জন্য সিএএ-র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার সিএএ নিয়ে অমিত শাহ-র তোপে তৃণমূল।
তিনি বলেছেন অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক। তাই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি আরও বলেছেন সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন। কারও ক্ষমতা নেই সিএএ-তে হাত লাগায়। সবাই নাগরিকত্ব পাবে। অমিত শাহ আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার সর্বনাশ হয়েছে।
