
ভোটের প্রচারে মেজাজ হারিয়ে ভোটারকেই ইডিয়ট বললেন শতাব্দী রায়। এদিকে নন্দীগ্রামে প্রচারে গিয়ে চোর স্লোগান শুনতে হল তৃণমূলের দেবাংশুকে।
বুধবার দুবরাজপুরের বালিজুড়ির খগেশ্বরনাথ শিবমন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী শতাব্দী রায়। সেখানেই সুনীল মণ্ডল নামে এক গ্রামবাসী সরাসরি শতাব্দী রায়কে প্রশ্ন করেছেন এত কাজ করে থাকলে তাঁর দল কেন প্রচার করছে না। এই প্রশ্নেই মেজাজ হারিয়েছেন অভিনেত্রী। এরপরেই আঙুল উঁচিয়ে ইডিয়ট ইডিয়ট বলে চিৎকার করতে থাকেন। যদিও শতাব্দী রায়ের দাবি জলের ট্যাঙ্কের জন্য যে টাকা দিয়েছিলেন, তা রাতের অন্ধকারেই নিয়ে গিয়েছে আবার। যেটা হতে পারে না। কার এই টাকা ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার হয়। এদিকে নন্দীগ্রামে প্রচারে দেবাংশু ভট্টাচার্যকে চোর স্লোগান দিল বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলও স্লোগান দেয়। স্লোগান-পাল্টা স্লোগানে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








