ভোটারদের বাধা, তৃণমূল নেতাকে তাড়া করে ধরলেন জওয়ানরা

0
501
VOTER DER BADHA TMC NETA K TARA KORE DHORLEN JAWANRA
VOTER DER BADHA TMC NETA K TARA KORE DHORLEN JAWANRA
ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে তাড়া করে ধরল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রতুয়ায়।
কংগ্রেসের অভিযোগ রতুয়ার ২০১ নম্বর বুথে তাঁদের দলীয় কর্মীদের ভোট দিতে বাধা দিচ্ছেলেন চাঁদমনি অঞ্চল তৃণমূল চেয়ারম্যান মহম্মদ মফিজউদ্দিন। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর কাৰ্যত তাড়া করে অঞ্চল তৃণমূল চেয়ারম্যানকে ধরে বাহিনীর জওয়ানরা। পরে পুলিশ ওই তৃণমূল নেতাকে আটক করে।