বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের চিহ্নিত করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। বাঙালি বিদ্বেষের অভিযোগে প্রতিবাদে যখন পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেদিনেই মিছিল করে পাল্টা বিজেপি বিধায়কদের নিয়ে ইলেকশন কমিশনে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন জেলায় জেলায় টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করছে তৃণমূল। তার আরও দাবি জাতীয় গড়ের থেকে বাংলায় জনসংখ্যার কাঠামোই বদলে দিয়েছে তৃণমূল।
গ্রাম থেকে শহর
News & Much More
