ভোটার লিস্টে নাম, আঙুল ছাড়া লিখলেন কিভাবে, প্রশ্ন বিজেপির

0
106
এদিকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সুইসাইড নোট কার লেখা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শমীক ভট্টাচার্য-র কথায় যেখানে মৃতের জামাইবাবু দাবি করেছেন প্রদীপ করের ডান হাতের চারটে আঙুল ছিল না। তিনি ঠিক মত লিখতে পারতেন না। তাছাড়া প্রদীপ কর ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন। ফলে সুইসাইড নোট কার লেখা তা তদন্ত সাপেক্ষ বলে মনে করেন শমীক ভট্টাচার্য। জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন প্রদীপ কর এসআইআর-র আতন্ধে নয় এনআরসির আতঙ্কে ভুগছিলেন। একইসঙ্গে তাঁর দাবি ডান হাতের আঙুল না থাকলে অনেকেই তো বাঁ হাতে লেখেন। তাহলে প্রদীপ কর কি সারাজীবন লেখেন নি, পাল্টা প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।