ভোটার লিস্ট সংশোধনের দাবি মালব্য, পাল্টা হুমায়ুন

0
216
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গির নাম। বিষয়টি সামনে আসতেই ভোটার লিস্ট সংশোধনের দাবি তুলেছে বিজেপি।

দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব হয়ে লিখেছেন এটা হিমশৈল্যের চূড়া মাত্র। ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ শাহ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র। আধার কার্ডের ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া, ভোটার লিস্টের ঠিকানা নওদা। পাসপোর্টের ঠিকানা আবার হরিহরপাড়া। এসবের মধ্যে মর্শিদাবাদে কোনও জঙ্গি যোগ নেই বলে দাবি করেছেন সেই জেলার ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।

তাঁর কথায় মুর্শিদাবাদে সাময়িক আইনশৃঙ্খলার অবনতি হলে আবার দ্রুত ঠিক হয়ে যায়।