ভোটার স্লিপেই ভোট ঝড় বিধ্বস্তদের

0
608
moyna guri vote jhor
moyna guri vote jhor
এপিক কার্ড নয়, ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিলেন ময়নাগুড়ির ঝড় বিধ্বস্তরা। ৩১ মার্চ বিধ্বংসী ঝড়ে সর্বস্ব খুইয়েছেন ময়নাগুড়ির বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন।
আরও অনেক কিছুর মতই তাদের হারিয়ে গিয়েছে ভোটার কার্ড। তাঁরাই এবার ভোট দিয়েছেন ভোটার স্লিপ দেখিয়ে আগেই নির্বাচন কমিশন ঝড় বিধ্বস্তদের জন্য স্লিপ দেখিয়ে ভোটাধিকার প্রয়োগের কথা ঘোষণা করেছিল। সেইমতই প্রশাসনের তরফে ভোটের আগে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয় ভোটের স্লিপ। ঝড়ে ঘড়বাড়ি হরিয়ে মন খারাপের মধ্যেও ভোট দিতে পেরে উচ্ছ্বাস দেখা গিয়েছে ময়নাগুড়ির মানুষজনের মধ্যে।