ভোটের আগে শ্লীলতাহানির অভিযোগ, সরব অধীর

0
312
VOTE ER AGE SRILOTAHANIR AVIJOG SARAB ADHIR
VOTE ER AGE SRILOTAHANIR AVIJOG SARAB ADHIR

ভোটারদের ভয়  দেখানো, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ভোটের আগেই তপ্ত বহরমপুর। বহরমপুরের ২৬ নম্বর ওয়ার্ডে  অভিযোগ পেয়ে  সেখানে পৌঁছান  কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি।

তাঁর অভিযোগ তৃণমূলের  দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে, কংগ্রেসকে ভোট দিলে বাড়ি ভেঙে দেওয়া  হবে। মহিলারা প্রতিবাদ করে  তাঁদের শ্লীলতাহানি করা হয়  বলে অভিযোগ। এসপিকে ফোন করার পর আইসি সেখানে পৌঁছন। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অধীর চৌধুরি সেখান থেকে চলে যান। যদিও স্থানীয়  তৃণমূল  নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়  বলেছেন তৃণমূলকে  বদনাম করতেই অধীর চৌধুরির মদতে এসব কাণ্ড ঘটছে।