
ভোটের আগে হামলার মুখে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। নদিয়ার শান্তিপুরে বিদায়ী সাংসদের গাড়িতে লাঠি দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে প্রচারের ফাঁকে জগন্নাথ সরকার নিজের ফিশারিতে যাচ্ছিলেন। সেই সময় হামলার মুখে পড়েন বলে অভিযোগ। জগন্নাথ সরকার জানিয়েছেন, বেশকিছুদিন ধরে তাঁর ফিশারিতে মাছ চুরির অভিযোগ পাচ্ছিলেন। তাই দেখতেই শান্তিপুরের গোবিন্দপুরে যাচ্ছিলেন। তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। পুরো ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন জগন্নাথ সরকার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জগন্নাথ সরকার। এসবের মধ্যে বিধানসভায় গিয়ে পদত্যাগ করেছেন রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে রানাঘাট থেকে লোকসভায় প্রার্থী করেছে দল। ভোটে লড়াইয়ে আগে বিধায়ক পদ ছাড়লেন মুকুটমণি।
