
ভোটের উত্তাপের মধ্যে স্বস্তির বৃষ্টি রাজ্যে। সকাল থেকে গুমোট ভাব থাকলেও বেলা বাড়তেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে।
বৃষ্টির মধ্যেই বিভিন্ন বুথে লম্বা লাইন দেখা গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে এই বৃষ্টি বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।








