গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Jalpaiguri ভোটের জন্য প্রস্তুত রাজ্যের ৬ কেন্দ্র

    ভোটের জন্য প্রস্তুত রাজ্যের ৬ কেন্দ্র

    0
    971
    বুধবার রাজ্যের ৫ জেলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা এবং হাড়োয়ায় ভোট।
    অশান্তি এড়াতে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ৬ কেন্দ্রে। এছাড়াও থাকছে রাজ্য পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম মেশিন সহ ভোটের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছেতে শুরু করেছেন। বুথগুলোয় প্রস্তুতি প্রায় শেষ। লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় শূন্য হয়েছিল ৬ বিধানসভা কেন্দ্রের আসন। এই ৬ আসনের মধ্যে ৫টিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট কেন্দ্র রয়েছে বিজেপির হাতে। বামেদের হাত ছেড়ে কংগ্রেস এবার ৬ কেন্দ্রে প্রার্থী দিয়েছে।
    ৬ কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ হয়েছে সোমবার। একেবারে শেষমুহূর্তে উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিমানবন্দর থেকে দলের জন্য ভোট চেয়ে আবেদন করেছেন ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব