গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ভোটের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত রাজ্যপালের 

    ভোটের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত রাজ্যপালের 

    0
    473
    Governors decision to stay in Cooch Behar on polling day
    Governors decision to stay in Cooch Behar on polling day
    কথা মেনে ভোটের দিন রাস্তায় থাকছেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যের প্রথম দফার নির্বাচন তার আগে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    তার আগেই রাম নবমীর দিন ওয়াটগঞ্জ থানা এলাকার দইঘাটের একটি মন্দিরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে হনূমান মন্দিরে পুজোয় অংশগ্রহণ করেছেন তিনি। এরপরই সাংবাদিকদর মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেছেন রাজ্যের ভোটে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবরকমের কাজ করবেন। একইসঙ্গে রাজ্যে শান্তি ও নির্বিগ্নে ভোট করাতে প্রশাসনের সর্বস্তরের কাছে আবেদন করবেন তিনি। শুক্রবার অর্থাৎ প্রথম দফায় বাংলার তিন আসনে ভোট। তার মধ্যে রযেছে কোচবিহার। জানা গিয়েছে, ভোট চলাকালীন কোচবিহারেই থাকবেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন নিজেই। ভোট মিটলে সন্ধেয় ফিরবেন কলকাতায়।