ভোটের ফল বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে – অভিষেক

0
141
VOTE ER FOLL BJP K UCHITH SIKKHA DIYECHE ABHISHEK
VOTE ER FOLL BJP K UCHITH SIKKHA DIYECHE ABHISHEK
বাংলায় এসে বিজেপি নেতারা সরকার ফেলার হুমকি দিয়েছিলেন, তাঁরাই এখন দিল্লিতে সরকার গড়তে পারবেন কিনা সংশযে রয়েছে । দিল্লিতে জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেওযার পথে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ের পর আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এজেন্সি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুলডোজ করেছে বিজেপি। কিন্তু লোকসভার ফল বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। বিজেপির কোনও ভবিষ্যদ্বাণীই কাজ করেনি। তিনি বলেছেন এখন এনডিএ সরকার গড়তে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।