
ভোট মিটতেই ২ মাস পর বৃহস্পতিবার নবান্নে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের জন্য বিভিন্ন ফাইল আটকে ছিল। নবান্নে গিয়ে সেইসব ফাইল খতিয়ে দেখেছেন।
পাশাপাশি প্রশাসনিক কাজেরও খোঁজ নিয়েছেন বলে খবর। এদিকে রাজ্যে ভোটে বিপুল জয়ের পর নিজের কেন্দ্র ভবানীপুরের কাছারিপাড়া মন্দিরে গিয়ে দেবী শীতলার দর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির কাছে এই মন্দিরে বেশকিছুক্ষণ ছিলেন তিনি। কথা বলেন পুরোহিত সহ মন্দির কমিটির সদস্যদের সঙ্গে। মুখ্যমন্ত্রী যখন মন্দিরে, তখন বাইরে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তৃণমূল কর্মীরা।








