ভোটে চাকরিহারা শিক্ষকদের ব্যবহার নয় : কমিশন 

0
193
SSC  The commission said there is no shortage of poll workers 1
SSC The commission said there is no shortage of poll workers 1
এসএসসি-র মামলা উচ্চআদালতে গেলেও ভোটের কাজে চাকরিহারা শিক্ষকদের ব্যবহার করা হবে না। এমনটাই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে।
পাশাপাশি এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিলের পরও নির্বাচনে ভোটকর্মীদের কোনও অভাব হবে না বলেও জানিয়েছে কমিশন। প্রয়োজনে রিজার্ভ ভোটকর্মীদের ব্যবহার করা হবে। কমিশন জানিয়েছে যে ভোটকর্মীরা রয়েছেন, তাঁদের বেশ কিছুটা অংশ শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। কিন্তু কমিশনের মোট যত সংখ্যক ভোটকর্মী থাকেন, সেক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি ভোটকর্মী বেছে রাখা থাকে।