
ভোটে জিততে আইএস, আইপিএসদের যাঁর যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিযে ফোন করাচ্ছে বিজেপি। তেহট্টে প্রচারে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি ফোন করে বলা হচ্ছে যেন আইএস, আইপিএসরা বিজেপির হয়ে কাজ করেন। তৃণমূল নেত্রীর দাবি তিনি তাঁর বিশেষ সোর্স থেকে খবর জানতে পেরেছেন। নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রশ্ন তুলেছেন কিভাবে ভোটের পারসেন্টটেজ বাড়ল। যেখানে ভোট কম পড়েছে সেখানে বিজেপির ৫ শতাংশ ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
