ভোটে জিতে তিহাড় যাচ্ছেন শতাব্দী!

0
1340
VOTE A JITE TIHAR JACHHEN SATABDI
VOTE A JITE TIHAR JACHHEN SATABDI
ভোটে জিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানিয়েছেন শতাব্দী রায়। মঙ্গলবার ফল ঘোষণার পর বুধবার সকালে তারাপীঠে গিয়ে পুজো দিয়েছেন শতাব্দী।
চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন অভিনেত্রী। এবার অনুব্রতহীন বীরভূমে ভালই ফল করেছে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই প্রশ্নে শতাব্দী রায় বলেছেন বিষয়টা তা নয়, ভোট পরবর্তী কোনও অসুবিধে হয়নি। কর্মীরাও সজাগ ছিলেন কোনও উত্তেজনার মুহূর্তে পা দেননি। এরপরেই তিনি জানিয়েছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাবেন। এদিকে তণমূলের বিপুল জয়ে দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দিদির জয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁদের আবারও বিশ্বাস রেখেছে এবং সেটা আরও বেড়েছে। তৃণমূলের অন্য জয়ী সাংসদদের শুভেচ্ছাও জানিয়েছেন নুসরত।