ভোটে জিতে সনিয়া-রাহুলের কাছে নির্দলের বিশাল 

0
685
Sonia Rahul won the polls for independent parties
Sonia Rahul won the polls for independent parties
নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশের সময়ও মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেননি তিনি।
এবার সাংলি লোকসভা কেন্দ্র থেকে জেতার পরে বিশাল প্রকাশবাপু পাটিল দিল্লি দিয়ে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে।জানিয়েছেন, সংসদীয় বিধি অনুযায়ী সাংসদ হিসাবে সরাসরি দলে শামিল হতে না পারলেও তিনি কংগ্রেসের সঙ্গেই থাকবেন।মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পওয়ারের এনসিপির মধ্যে। ভিওয়াণ্ডি এবং সাংলি আসনের জন্য মহাবিকাশ অঘাড়ী অন্দরে টানাপড়েন তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত এই আসন দু’টির দাবি থেকে সরে এসেছিল কংগ্রেস।সাংলিতেও গত দুই লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির সঞ্জয়কাকা পাটিল। তাঁকে তৃতীয়বারও প্রার্থী করেছিল বিজেপি। অন্যদিকে, বিরোধী জোটের তরফে শিবসেনা প্রার্থী হয়েছিলেন চন্দ্রহর সুভাষ পাঠিল। ভোটের ফল বলছে, বিশাল পাটিল নির্দল প্রাথী হিসেবে লড়ে লক্ষাধিক ভোটে বিজেপির সঞ্জয়কাকা পাটিলকে হারিয়েছেন।শিবসেনা প্রার্থীর জানানত বাজেয়াপ্ত হয়েছে সাংলিতে।