ভোটে পাইকপাড়ার ‘গৌরাঙ্গ’, প্রসেনজিৎ-দেব-রাজ-শুভশ্রীও

0
77

সারাবছর কলকাতার বাইরে থাকলেও ভোটের প্রচারে কার্যত রাজ্য চষে ফেলেছেন মিঠুন চক্রবর্তী। বুধবার সকালে ভোট দিয়েছেন পাইকপাড়ার ঘরের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী। যিনি পরবর্তীকালে বলিউডে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেন। সকালেই তিনি ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। সাধারণে সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতাকে দেখে কিছুক্ষণের জন্য কৌতূহলী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।