ভোটে লড়বেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ

0
200
Samajwadi Party chief Akhilesh will contest the polls
Samajwadi Party chief Akhilesh will contest the polls

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দলের রাজ্যসভার নেতা তথা অখিলেশ যাদবের কাকা রামগোপাল যাদব এই কথা জানিয়েছেন।

বুধবার রামগোপাল যাদব বলেছেন, সমাজবাদী পার্টি সিদ্ধান্ত নিয়েছে লোকসভা ভোটে কনৌজ আসন থেকে লড়বেন অখিলেশ যাদব। ২০০০ সালে উপনির্বাচনে জিতে প্রথম কনৌজ থেকেই সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব। ২০০৪ এবং ২০০৯-এর লোকসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। মুলায়ম সিং যাদবও একদা ওই কেন্দ্রের সাংসদ ছিলেন। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব ২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা নির্বাচনে জিতেছিলেন কনৌজ থেকে। কিন্তু ২০১৯-এ তিনি বিজেপি প্রার্থী সুব্রত পাঠকের কাছে হেরে যান। ডিম্পল যাদব এবার তাঁর প্রয়াত শ্বশুর মুলায়ম সিং যাদবের আর এক প্রাক্তন লোকসভা কেন্দ্র মৈনপুরী থেকে প্রার্থী হয়েছেন।