ভোটে হার বুঝেই গাড়িতে হামলা তৃণমূলের : দিলীপ 

0
730
Trinamool attack on car knowing defeat in polls  Dilip
Trinamool attack on car knowing defeat in polls Dilip
ভোটে হেরে যাবে বুঝতে পেরেই তৃণমূলের দুষ্কৃতীরা বারংবার তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। বর্ধমানে প্রাতঃভ্রমণে বেরিয়ে এভাবেই তৃণমূলকে দুষেছেন দিলীপ ঘোষ।
তিনি আরও বলেছেন তৃণমূল ভোটে হেরে যাবে বুঝতে পেরেই দিশেহারা হয়ে গিয়েছে। তাই কি করবে গাড়ির ওপর হামলা চালিয়েছে। যদিও এসবের পরও দিলীপ ঘোষ জয় নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর মতে, ভোটের দিন হারছে বুঝেই তৃণমূল ভিন্ন কৌশল অবলম্বন করেছে। তিনি বলেছেন বর্ধমানে এত শান্তিপূর্ণ ভোট তো আগে হয়নি। সোমবার চতুর্থ দফার ভোটে বর্ধমানের একাধিক জায়গায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন বুথে ঘুরছিলেন তিনি। সেখানে একাধিক বুথে বিজেপি কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসতে করেছিল। সেই সব বুথেই ঘুরছিলেন তিনি।