ভোট এলেই ইস্যু সাম্প্রদায়িকতা – দেব

0
180
VOTE ALEI ISSUE SAMPRODAYIKOTA DEV
VOTE ALEI ISSUE SAMPRODAYIKOTA DEV

ভোট এলেই সাম্প্রদায়িকতাকে ইস্যু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন দেব। তিনি বলেছেন ভোটে জেতা শুধুমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়।

মানুষকে এক করাই লক্ষ্য হওয়া উচিত। মন্দিরবাজারে তৃণমূল প্রার্থী বাপি হালদারের হয়ে প্রচারে দেব বলেছেন তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না। রাজ্য সরকারের প্রকল্পগুলোর সুবিধে সব সম্প্রদায়ের মানুষই পায়। সেখানে ভেদাভেদ করা হয় না। এটাই তো একটা সরকার, দলের কাজ হওয়া উচিত। তবে কেন ভোট এলেই সম্প্রদায়িকতার কার্ড খেলা হয়।