গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভোট এলেই সিএএ মনে পড়ে বিজেপির ঃ মমতা

    ভোট এলেই সিএএ মনে পড়ে বিজেপির ঃ মমতা

    0
    159
    When the vote comes CAA is remembered by BJP  Mamata
    When the vote comes CAA is remembered by BJP Mamata

    ভোট এলেই সিএএ-র কথা মনে পড়ে বিজেপির। বনগাঁর নির্বাচনী সভা থেকে বিজেপিকে সিএএ কাঁটায় বিদ্ধ করেছেন তৃণমূল নেত্রী। বিজেপি সরকারকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, জল, গ্যাস, চাল কিছুই দেয় না বিজেপি। পেনশনও বন্ধ করে দিয়েছে। শুধু বাংলা পেনশন দেয়।

    ভোট এলে সিএএ-র কথা মনে পড়ে। মতুয়া ভোটের কথা মনে পড়ে। ভাগাভাগির রাজনীতি মনে পড়ে। বিজেপি এসসি, এসটি, আদিবাসী এবং সংখ্যালঘুদের তুলে দেবে। আসামে এনআরসি হওয়ার সময় ১৯ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়েছিল। এখনও অনেকে জেলে রয়েছেন। কয়েক দিন আগেও তিনি আসামে গিয়ে ওদের দুঃখের কথা শুনে এসেছেন। মোদীর গ্যারান্টিকে নিশানা করে তিনি বলেছেন, মোদীর গ্যারান্টি মানেই নো গ্যারান্টি। গ্যারান্টিবাবুর মিথ্যে বেরিযে গিয়েছে। ইভিএম নিয়ে সোচ্চার হয়ে তিনি বলেছেন, ইভিএম মেশিনে তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে ছাপ পড়ছে।