গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভোট চাইতে শশী-র বাড়িতে তাপস

    ভোট চাইতে শশী-র বাড়িতে তাপস

    0
    211
    sashi panjar bari te vote chaite taposh
    sashi panjar bari te vote chaite taposh
    ভোট চাইতে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শশী পাঁজার সঙ্গে সৌজন্য বিনিময় করলেও মন্ত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কোনও কথা হয়নি।
    শশী পাঁজার প্রয়াত শ্বশুর অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেরিয়ে গিয়েছেন। এদিকে শশী পাঁজার বাড়ি থেরে বেরিয়ে তাপস রায় জানিয়েছেন তাঁর সৌভাগ্য হয়েছিল অজিত পাঁজার সান্নিধ্য পাওয়ার। ১৯৭৯ সাল থেকে এই বাড়িতে যাতায়াত ছিল। শশী পাঁজার সঙ্গে দেখা হয়েছে ভোটও চেয়েছেন। এদিকে শশী পাঁজা জানিয়েছেন তিনি সকালে অফিসে বসেছিলেন। তাঁর শ্যামপুকুর বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক করছিলেন। তখনই তাপস রায় তাঁর বাড়িতে যান। শশী পাঁজা আরও জানিয়েছেন তাঁর সঙ্গে দেখা হলেও কথা হয়নি। রাজনৈতিক গুরু অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে বেরিয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে তাপস রায় জানিয়েছেন উত্তর কলকাতার ১৫ লাখ মানুষের কাছেই ভোট চাইবেন, শুধু ২ জন ছাড়া। তবে কারা এই দুজন তা স্পষ্ট করেননি তাপস রায়।