
ভোেট পরবর্তী হিংসায় দিকে দিকে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।
নদিয়ায় বিজেপি কর্মীকে খুন, কলকাতা, বসিরহাটে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ সুকান্ত মজুমদার বলেছেন ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতা মানে কলকাতার প্রাণকেন্দ্র সেখানেও বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ধমকানি, চমকানি শুরু হয়েছে। তৃণমূল আসলে বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। এরপরেই বিজেপির রাজ্য সভাপতির সংযোজন গুন্ডা বদমায়েশদের বলে দিতে চান, বিজেপি ক্ষমতায় আসছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর যদি বিজেপিরও কোনও ঝান্ডাধারীর হাত ধরে দলে আসেন, তাও বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। এদের শেষ পরিণতি এনকাউন্টার।








